বাইবেল পদ মুখস্ত ২০২৬
নিয়মাবলী: বাইবেল পদ মুখস্ত সমূহ পবিত্র বাইবেল এর চলতি বাংলা ভার্শন (মথি, মার্ক, লূক ও যোহন) পুস্তক থেকে পদ মুখস্ত করতে হবে।
১. পবিত্র শাস্ত্রের প্রত্যেকটি কথা ঈশ্বরের কাছ থেকে এসেছে এবং তা শিক্ষা, চেতনা দান, সংশোধন এবং সৎ জীবনে গড়ে উঠবার জন্য দরকারী – ২ তীমথিয় ৩:১৫ পদ।
২. প্রথমেই বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সংগে ছিলেন এবং বাক্য নিজেই ঈশ্বর ছিলেন। – যোহন 1:1
৩. সৃষ্টির শুরুতেই ঈশ্বর মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। – আদিপুস্তক 1:1
৪. তারপর ঈশ্বর বললেন, “আমরা আমাদের মত করে এবং আমাদের সংগে মিল রেখে এখন মানুষ তৈরী করি। তারা সমুদ্রের মাছ, আকাশের পাখী, পশু, বুকে-হাঁটা প্রাণী এবং সমস্ত পৃথিবীর উপর রাজত্ব করুক।” – আদিপুস্তক 1:26
৫. পরে ঈশ্বর তাঁর মত করেই মানুষ সৃষ্টি করলেন। হ্যাঁ, তিনি তাঁর মত করেই মানুষ সৃষ্টি করলেন, সৃষ্টি করলেন পুরুষ ও স্ত্রীলোক করে। – আদিপুস্তক 1:27
৬. আমাকে ডাক, আমি তোমাকে উত্তর দেব এবং এমন মহৎ ও এমন গোপন বিষয়ের কথা বলব যা তুমি জান না। – যিরমিয় 33:3
৭. তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমিই জানি; তা তোমাদের মংগলের জন্য, ক্ষতির জন্য নয়। সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে। – যিরমিয় 29:11
৮. আমার নামে যাদের ডাকা হয়, আমি যাদের আমার গৌরবের জন্য সৃষ্টি করেছি, যাদের আমি গড়েছি ও তৈরী করেছি, তোমরা তাদের প্রত্যেককে নিয়ে এস।’ ” – যিশাইয় 43:7
৯. তোমার বাক্য আমার পথ দেখাবার বাতি, আমার চলার পথের আলো।- গীতসংহিতা 119:105
১০. তখন যীশু তাঁদের বললেন, “যিনি আমাকে পাঠিয়েছেন তাঁর ইচ্ছা পালন করা এবং তাঁর কাজ শেষ করাই হল আমার খাবার। – যোহন 4:34
১১. আমার নামে যদি আমার কাছে কিছু চাও তবে আমি তা করব। – যোহন 14:14
১২. তোমরা আমাকে বেছে নাও নি, কিন্তু আমিই তোমাদের বেছে নিয়ে কাজে লাগিয়েছি যাতে তোমাদের জীবনে ফল ধরে আর তোমাদের সেই ফল যেন টিকে থাকে। তাহলে আমার নামে পিতার কাছে যা কিছু চাইবে তা তিনি তোমাদের দেবেন।- যোহন 15:16
১৩. যীশু থোমাকে বললেন, “আমিই পথ, সত্য আর জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। – যোহন 14:6
১৪. ‘পাপ থেকে উদ্ধার আর কারও কাছে পাওয়া যায় না, কারণ সারা জগতে আর এমন কেউ নেই যার নামে আমরা পাপ থেকে উদ্ধার পেতে পারি। ‘ প্রেরিত্ 4:12
১৫. ‘কারণ নবীরা তাঁদের ইচ্ছামত কোন কথা বলেন নি; পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়েই তাঁরা ঈশ্বরের দেওয়া কথা বলেছেন।’ ২ পিতর 1:21
